৪৯
মোঃ মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগেশ্বরী থানা কর্তৃক হাসনাবাদ ইউনিয়নে আয়োজিত আইনশৃংঙ্খলা বিষয়ক একটি মত বিনিময় সভা আজ রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার আইন শৃখলা রক্ষায় বিশেষ করে যুব সমাজকে
মাদকাসক্ত থেকে বাঁচাতে বিভিন্ন করনীয় দিক নিয়ে আলোচনা করি। পুলিশের পাশাপাশি অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার জন্য কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লায় অপরাধ বিরোধী জনসচেতনতা মুলক কার্যক্রম,
অপরাধীদের আইনে সোপর্দ ও সামাজিক ভাবে বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
