এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, বাল্যবিবাহ , অপমৃত্যু, সাপে কাটা রোগীদের চিকিৎসায় উৎসাহিত করা ,যোগাযোগ ব্যবস্থা, জনসেবা ও বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যা তুলে ধরেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া এবং চলমান উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
