পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: ১১ ভাদ্র ১২ রবিউল আউয়াল ২৬ আগস্ট বুধবার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাইদগাও মোজাহেরুল ইসলাম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল খায়ের সুলতানপুরী (কঃ) এর ১২১ তম পবিত্র খোশরোজ শরীফ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ), সভাপতিত্ব করবেন দরবারের নায়েব সাজ্জাদানশীন হযরত শাহছুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)।উক্ত ওরশ শরীফ সফল করার জন্য আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
৪৬
