ডেমরায় র‌্যাব পরিচয়ে ২৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশিতঃ মে ২৬, ২০২৬, ১৪:১১

মো.নূর আলম ভূইয়া: রাজধানীর ডেমরায় র‌্যাব পরিচয়ে গার্মেন্টস ব্যাবসায়ীর কাছ থেকে ২৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬-মে) বেলা সাড়ে এগারোটর দিকে ডেমরার কোনাপাড় এলাকায় ড.মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেস ওয়েতে এ ঘটনা ঘটে পরে ডেমরা স্টাফ কোয়ার্টার এসে ব্যাসায়ীকে ফেলে ছিনতাইকরীরা পালিয়ে যায়।

ভ‚ক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের রুপগঞ্জের তারাবো পৌরসভার খাদুন এলাকায় বি-ব্রাদার্স নামের একটি রপ্তানিমূখী গার্মেন্টস কারখানার শ্রমীকদের বেতন প্রদানের জন্য ব্যাসায়ী মো.আব্দুল আলিম ঢাকার মতিঝিলের ডাচবাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে কারখানায় যাওয়ার পথে ডেমরার মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এলে একটি কালো রঙ্গের প্রাইভেট কার এসে ব্যাবসায়ীর গড়ির গতিরোধ করে। এ সময়ে পুলিশের কটি পরিহতি ৪ জন ছিনতাইকারী আব্দুল আলিমের গাড়ীতে মাদক বহন করা হচ্ছে বলে গাড়ী তল্লাশির জন্য গাড়ীর চালক কে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরাই ব্যাবসায়ীর গাড়ী চালিয়ে ডেমরার স্টাফ কোয়ার্টার আন্ডার পাশের উপরে এসে ব্যাবসায়ী কে রেখে যায় এসময় তার কাছে থাকা ২৩ লক্ষ টাকা নিয়ে অন্য গাড়িতে করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানা অফিসার ইনচার্জ মো. তাইফুর রহমান মির্জা বলেন, আসলে ঘটনাটি যাত্রাবাড়ী থানার জুড়িডাকশন এয়িায় হয়ে থাকতে পারে। ছিনতাইকারিরা যেহেতু ডেমরায় এনে ভ‚ক্তভোগিকে ফেলে রেখে গেছে তাই এ বিষয়ে অধিকতর তদন্ত ছাড়া কিছু এখনো বলতে পারছি না তবে তদন্ত চলছে তদন্ত কাজ শেষে এ বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।