শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে ওষুধ কান্ড: মানববন্ধন সড়ক অবরোধ করে বিক্ষোভ

টাঙ্গাইলে ওষুধ কান্ড: মানববন্ধন সড়ক অবরোধ করে বিক্ষোভ

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ ঘাটাইল হাসপাতালের ওষুধকান্ডে জড়িত অন্যদেরও শাস্তি দাবী করেছেন মিনিট্রাক শ্রমিকসহ ঘাটাইলের সর্বস্তরের জনগণ । শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল—জামালপুর জাতীয় মহাসড়কের ঘাটাইল কলেজমোড় এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল ঘেরাও করে। পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ ও হাসপাতাল থেকে চলে আসেন তারা।

ওষুধকান্ডে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( THO ) ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদী হয়ে বৃহস্প্রতিবার রাত সাড়ে ১০ টার দিকে মিনিট্রাক চালক আজমত আলীকে আসামী করে একটি চুরি মামলা দায়ের করেছেন।

পিকআপ চালক আজমত আলীর বক্তব্য অনুযায়ী বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিনি এক ট্রাক ওষুধ যমুনার জলে ডুবাতে চেয়েছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃর্পক্ষ। ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাটে ট্রাকটি পৌছলে আটক করেন স্থানীয়রা। এ ঘটনায় বৃহস্প্রতিবার রাতে ঘাটাইল থানায় চুরি মামলা করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। মামলায় উল্লেখ করা হয়েছে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ট্রাক চালক আজমত আলীসহ অজ্ঞাত কয়েকজন হাসপতালের পুরাতন অব্যহৃত কোয়র্টার্সের ভেতরে রক্ষিত হাসপতালের বিভন্নি প্রকারের মেয়াদোত্তির্ণ সরকারি ওষুধ বিনা অনুমতিতে সেখান খেকে বের করে ট্রাক বোঝাই করে চুরি করে নিয়ে যায়। ওষুধ ছিল ২৫ বস্তা। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে দশ লাখ টাকা। শুক্রবার দুুপুর সাড়ে ১২ টার দিকে মামলার আসামী ট্রাকচালক আজমত আলীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।

এদিকে যমুনার জলে ওষুধ ডুবাাতে চাওয়া ওই ঘটনায় শুধু ট্রাকচালকের বিরুদ্ধে কেন মামলা করা হল এবং হাসপাতালের অন্যদের কেন মামলার আসামী করা হল না, এর প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং হাসপতাল ঘেরাও করে ঘাটাইল মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল বলেন এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) আলমীর করিবকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ কাজে হাসপাতালের অন্য কেউ জড়িত থাকলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান বলেন, থানায় ট্রাকচালকের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। মামলা হওয়ার পর রাতেই ভূয়াপুর থানা থেকে চুরি যাওয়া মালামাল ঘাটাইল থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলমান রয়েছে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা