বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জলকপাটগুলো খোলা হয়।

জলকপাট খোলার পর প্রতি সেকেন্ডে প্রায় *৯ হাজার কিউসেক পানি* কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে বাঁধের ভাটির নিচের এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে ভাটির এলাকার বাসিন্দাদের নদী ও আশপাশের নিম্নাঞ্চলে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া নদীসংলগ্ন এলাকা ও নিম্নাঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা