শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গরুর খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগরটি প্রবেশ করে। সাপটি খামারের ভেতরে ঢোকার পর গরুগুলো অস্বাভাবিকভাবে চেঁচামেচি ও ছুটাছুটি শুরু করে।
গরুর এমন আচরণের শব্দ শুনে খামারের মালিক জসীম উদ্দিন সেখানে গিয়ে ভেতরে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। সাপটি দেখে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গরুগুলোর নড়াচড়া ও চেঁচামেচিতে অজগরটি খামারের ভেতর থেকে বেরিয়ে বাইরে চলে আসে।
পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। এরপর তাঁরা কৌশলে ও নিরাপদে অজগরটি উদ্ধার করেন। উদ্ধারকাজে সাপটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ
