শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে হাসপাতাল’কে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা কর্মি’কে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত

সোনারগাঁওয়ে হাসপাতাল’কে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা কর্মি’কে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত

মো.মোক্তার হোসেন. সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় আল শিফা হসপিটাল ও নয়াপুর জেনারেল নামে দুই হাসপাতালে লাইসেন্স-প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালত ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় আল শিফা নামে হসপিটালের এক কর্মীকে প্যাথলজিতে শিক্ষাগত যোগ্যতা ছাড়া প্যাথলজি করার তিন দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে।

আজ রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাতটা পর্যন্ত সাদিপুর ইউপির নয়াপুর ও পার্শ্ববর্তী জামপুর ইউপির তালতলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসমিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে, নয়াপুর জেনারেল হাসপাতাল ও আল শিফা নামে হসপিটালের লাইসেন্স-প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করার,সেবার মান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা, জীবন ও স্বাস্থ্য বিপন্নকারী কার্যক্রম যত্রতত্র মূল্য নির্ধারণ, ল্যাব টেকনিশিয়ান ছাড়া নিয়মিত কর্মচারী দিয়ে সকল প্যাথলজি টেস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করার প্রমাণ পাওয়ায়, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আদেশে ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা-মোতাবেক নয়াপুর জেনারেল হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার ও আল শিফা হসপিটাল কে ২ লাখ টাকা জরিমানা করে। অভিযান চলাকালে প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা হাসপাতাল কার্যালয়ের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা