শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)​ প্রতিনিধি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’।

সোমবার (৩১ আগষ্ট) বিকালে বল্লভদী গ্রামে আগুনে সর্বস্ব হারানো মোঃ মোস্তফা মিয়ার পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ২টি গরু ও ১টি ছাগল উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

​সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি সজল সরকার, সহ-সভাপতি রাসেল সরকার, প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার এবং প্রচার সম্পাদক মোঃ ফারুক।

​এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ জসিম উদ্দিন রাসেল, মো. আলাউদ্দিন মিরন মেম্বার, নাছির উদ্দিন, মোঃ সোহাগ, আলাউদ্দিন মাষ্টার, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল আজিজ সরকার, হুমায়ুন, কাইয়ুম, মোঃ মহাসিন সরকার, আবুল হোসেন সরকার, রুবেল মোহাম্মদ সরকার, মোঃ মান্নান সরকারসহ এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সর্বস্তরের জনগণ।

​উপহার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবিক সহায়তা আমাদের অঙ্গীকার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে আমরা একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।”

​স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো দুর্যোগে এ ধরনের সামাজিক ও মানবিক ক্লাবগুলোর পাশে থাকার আহ্বান জানান।

উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন কৃষক মোস্তফা ও তার পরিবার। রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাবের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানান, ​২০০৭ সাল থেকে রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব এধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা