মোঃমনজুর মোল্লা : অপরাধ দমন ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (৩০ আগস্ট) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের ৬টি থানার পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে :
মোহাম্মদপুর থানা: সর্বাধিক ২৩ জন
তেজগাঁও থানা: ১০ জন
শেরেবাংলা নগর থানা: ৭ জন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: ৪ জন
হাতিরঝিল থানা: ৩ জন
আদাবর থানা: ২ জন
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঢাকা শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশি এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি
