কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধিঃ আজ ৩১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত “জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা”-এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী, ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী জেলা পুলিশ সুপার মো: আবদুল্লাহ্-আল-ফারুক, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা জেসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সংস্কৃতিকর্মী, প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
