মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান বলেছেন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ মঙ্গলবার (১সেপ্টেম্বর) বিকেলের দিকে সোনারগাওয়ের প্রাণকেন্দ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা স্টান চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতীথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ- আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে গেছে।বর্তমান ও আগামী দিনের যেকোনো সোনালী অর্জনের জন্য জনগণের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। যে কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না।
উপজেলা বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সভার সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সহ খন্ড খন্ড মিছিল নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী এ কর্মসূচি কে কেন্দ্র করে অত্র এলাকা কঠোর নিরাপত্তার ব্যবস্থা বজায় ছিল।
