বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন আটক

মো:সিপাউর রহমান, কুলাউড়া সংবাদদাতা : ২ নভেম্বর বিকেলে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসএবি-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএবি-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কুলাউড়া থানার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতবাড়িতে বেশ কয়েকজন ব্যক্তি কোনো প্রকার বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে আনুমানিক বিকেল ৫ ঘটিকায় এসএবি-৯ এর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি বসতবাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মোট ৮ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের মধ্যে মো. হারিস আলী ও মো. আবুল আলী বাকি ৬ জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারে সহযোগিতা করছিলেন। পরবর্তীতে তাদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতেগমনের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।

আটককৃতরা হলেন,মো. হারিস আলী (৩৫), পিতা- আব্দুল খালিক, সাং- সঞ্জরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার,মো. আবুল আলী (৪৫), পিতা- মৃত সৈয়দ মুজীবির আলী, সাং- সঞ্জরপুর, থানা- কুলাউড়া, আমিনুল শরীফ (৪২), পিতা- হানিফ শরীফ, সাং- সীতরামপুর, মো. মফিজুর শিকদার (৪৩), পিতা- মৃত দেবীর উদ্দিন শিকদার, সাং- সীতরামপুর,কামরুল মোল্যা (৪৬), পিতা- মেমোরিজ মোল্যা, সাং- ধীরাই,ইয়ামিন মোল্যা (৪৫), পিতা- মৃত আব্দুল হাসেম মোল্যা, সাং- ফুলবাড়িয়া,সুখলাল বিশ্বাস (৪১), পিতা- মৃত সুশান্ত বিশ্বাস, সাং- ফুলবাড়িয়া (সর্বথানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ),মো. জিহাদ সরদার (৪০), পিতা- মৃত মো. এলেম সরদার, সাং- মালিভাতা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএবি-৯ এর এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়ে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা