শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিস্কার

ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে বহিস্কার

মো.নূর আলম,. ভূইয়া, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অধীনস্থ ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়ার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে সহ দপ্তর সম্পাদক মো.আমজাদ হোসেন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাসুদ রানা কে বহিষ্কার করা হয়।

সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ভোর ৪টার দিকে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই ওই ঘটনায় সেলিম রেজা বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত কাজ শুরু করে। এরই মধ্যে সোমবার (৩১—আগষ্ট) গভীর রাতে ডেমরা থানার ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে ডেমরার পার্শবর্তী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাব পৌরসভা বরাব এলাকার এক সন্ত্রাসী আলোচিত রুবেল হত্যা মামলার আসামী এবং ডেমরা এলাকার কুখ্যাত মাদক কারবারী তাপসের ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র, ২ টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নজরে আসলে দলের সিনিয়র নেতাদের বাড়ীতে হামলার ঘটনার বিষয়টি বিবেচনা করে জরুরী ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়ার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদরে সহ দপ্তর সম্পাদক মো.আমজাদ হোসেন মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের নিজস্ব প্যাডে মাসুদ রানা কে বস্কিারাদেশ দেন এবং এ আদেশ ডেমরা থানার সাংগঠনিক প্রতিটি সংগঠনের মাঝে প্রেরণ করেন।

এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও যুগ্ন আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, বিএনপি একটি গণতন্ত্র প্রবক্তার দল হিসেবে সাধারণ মানুষের কাছে অতি পরিচিত এ দলের যে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার পরিনতি ভোগ করতে হবে। দলের ভিতরে শৃঙ্খলা আছে এ বহিষ্কারাদেশ তারই একটা প্রমান বহন করে। আমরা ডেমরা থানা বিএনপি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সাধুবাদ জানাই দলের চেইন অফ কমান্ড কে সম্মান দেখানোর জন্য।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা