শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মত বিনিময় সভা

প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে মত বিনিময় সভা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ‘হলদে পাখি’ দল সম্প্রসারণ ও কার্যক্রম জোরদারের লক্ষ্যে গোপালপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, শিশুদের শৃঙ্খলা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশে ‘হলদে পাখি’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ দল গঠন ও কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোসাঃ মাহমুদা আক্তার, প্রধান শিক্ষক ও স্থানীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, গোপালপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল মোর্শেদ উপজেলা নির্বাহী অফিসার গোপালপুর । বিশেষ অতিথি ছিলেন মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; মো. শফিকুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার; বিলকিস লেলিন, সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি; সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক, গোপালপুর প্রেস ক্লাব এবং প্রধান শিক্ষক হোসনে আরা মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কে.এম. শামীম ও শিক্ষক শামীমা আক্তার।

সভায় বক্তারা জানান, গোপালপুরে ২০১৭ সালে ‘হলদে পাখি’ কার্যক্রমের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের চর্চা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

মতবিনিময় সভা থেকে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ দল গঠন ও কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে এ কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ দল গঠন করা সম্ভব হলে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, নেতৃত্বের দক্ষতা অর্জন এবং সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ আরও সুগম হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা