শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে সন্তান হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইলে সন্তান হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধঃ টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা । সদর পৌরসভার (১৭ নং ওয়ার্ড) । এই এলাকার বাসিন্দা তাওহীদ ( ৫) । সৎ মায়ের সাথে একই সংসারে বসবাস করত শিশুটি । মাঝে মাঝে সৎ মায়ের অত্যাচার সইতে হতো বাচ্চাটিকে । এ বিষয়ে প্রতিবেশীরা আলোচনা সমালোচনা করত । কিন্তু কিছুই করার ছিল না তাদের । এ অত্যাচার নির্যাতনের শেষ পরিনতি হয়তো মৃত্যু ।

দাওহীদের বাবা তাসিম মিয়া ও সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , নিহত শিশু তাওহীদ ওই এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধের জের ধরে শিশুটিকে তার বাবা ও সৎ মা শারীরিক ভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এক পর্যায়ে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিশুটির ওপর নির্যাতন চালানো হচ্ছিল। ঘটনার দিনও তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় শিশুকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা