মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারানগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’ বিশেষ অভিযানে মাদক, গ্রেফতারি পরোয়ানা, নিয়মিত মামলা,সামারি ট্রায়ালসহ নেশা জাতীয় মাদক দ্রব্য নিষিদ্ধ ৮৭ পিস ইয়াবা’ ট্যাবলেট উদ্ধার সহ নারী-পুরুষ ১২ আসামি’কে পুলিশ গ্রেপ্তার করে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী মাদক উদ্ধারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে,সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলার পরিস্থিতি বজা রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় ওসি’আব্দুল বারিক পিএম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার বারগাঁও গ্রামের বাবুল হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (৩০)’কে ৩২ পিস ও কাদিরগঞ্জ এলাকার বাহাউদ্দিনের ছেলে ইউসুফ (৩২)’কে ৫৫ পিস। গ্রেফতারি পরোয়ানায়- মাহিম (২২),
সামারি ট্রায়ালে-মাসুম (৪৮),আলী আক্কাস (২৭), মোঃ রাব্বি সরকার (২৭),মোঃ ওমর ফারুক (৪৩),মোঃ সাদেক হোসেন (২৬), মো মাসুম আলম (৩০), তৌহিদুর রহমান সিয়াম (২৫), মোঃ রিফাত হোসেন (২৭)।
নিয়মিত মামলায়- মোঃ ছানোয়ার হোসেন(৪৬)কে গ্রেপ্তার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করে।
