বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভূকশিমইলে গরু চুরির ঘটনায় ক্ষোভ, চেয়ারম্যান নিয়ে থানায় ভুক্তভোগীরা

ভূকশিমইলে গরু চুরির ঘটনায় ক্ষোভ, চেয়ারম্যান নিয়ে থানায় ভুক্তভোগীরা

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : গরু চুরি বন্ধ ও চুরি যাওয়া গবাদিপশু উদ্ধারের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া থানায় হাজির ভূকশিমইল ইউনিয়নের আজিজুর রহমান মনির কে সাথে নিয়ে ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, গত দুই বছরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক গরু চুরি হলেও এখন পর্যন্ত একটি গরুও উদ্ধার হয়নি।

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন গরু চোরের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এলাকাবাসীর সাথে থানায় এসেছি পুলিশের পাশাপাশি আমারও চেষ্টা থাকবে চোরদের সনাক্ত করে দ্রুত আইনের হাতে তুলে দেয়ার

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চকের বাড়ির পাকি মিয়ার ছয়টি, মাতাব মিয়ার তিনটি, বড় মসজিদ এলাকার এশাদ মিয়ার দুটি, আজির মিয়ার দুটি, ছোটন মাদ্রাসা মহল্লার দুটি, জালালপুরের লিল মনির তিনটি এবং উজ্জ্বলের চারটি গরু চুরি হয়েছে।
অন্যদিকে আনোয়ার ডাকের বাড়ির দুটি, মদনগৌরীর আতা মিয়ার তিনটি, সাতির মিয়ার তিনটি এবং মহেশগৌরীর খালা মিয়ার তিনটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া চকের বাড়ির সাধু মিয়ার একটি ছাগলও চুরি হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর রাতে ৪ ও ৭ নম্বর ওয়ার্ড থেকে আরও তিনটি গরু চুরির ঘটনা ঘটে। পরে ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ থেকে ৩৫ জন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে প্রতিকার দাবি করেন।

এ সময় কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না তাদের আশ্বস্ত করে বলেন, আগামী চার দিনের মধ্যে গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

এ ছাড়া এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করতে একজন চৌকিদার ও স্থানীয়ভাবে আরও দুজন পাহারাদার মোতায়েনের ব্যবস্থা করতে চেয়ারম্যানকে বলা হয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত চুরি যাওয়া গরু উদ্ধার, জড়িতদের গ্রেপ্তার এবং ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত পুলিশি টহল ও রাতের পাহারা জোরদারের দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা