বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুুবে ৩ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুুবে ৩ বছরের শিশুর মৃত্যু

এম. শহীদুল ইসলাম, কক্সবাজার : ‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে তাকওয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাকওয়া ওই এলাকার নেজাম উদ্দীনের সন্তান।‎

‎স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চিকিৎসার জন্য কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাদিয়া পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা