শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক দেলোয়ার হোসেন টেকনাফ থানার ছোট হাবিরপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে ওই যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানান, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে মিনিবাসটিতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা