বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ‘সন্ত্রাস দমনে’বৈষম্য বিরোধী’সহ-সামারি ট্রায়ালে-১৩ আসামি গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ‘সন্ত্রাস দমনে’বৈষম্য বিরোধী’সহ-সামারি ট্রায়ালে-১৩ আসামি গ্রেপ্তার

মো.মক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ পুলিশের চৌকস সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, গ্রেপ্তারি পরোয়ানা, ফৌঃকাঃবিঃ,নিয়মিত, বৈষম্য বিরোধী সহ সামারি ট্রায়ালে-১৩ আসামি’কে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গতকাল রোববার (৬সেপ্টেম্বর) দিনব্যাপী ‘মাদক নির্মূলে’ আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে ওসি মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে পুলিশের চৌকস একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বের অভিযানে মাদক মামলায়-মোঃ মামুন মিয়া (৩৫), মোঃ আমজাদ হোসেন (৪৮), মোঃ সুমন (৩৮)।
মাদকসেবী- অপু (২২),মোঃ রাসেল (৩০), শফি উদ্দিন (৩৮), জাহাঙ্গীর আলম (৫০), রমজান হোসেন (৩০)।

গ্রেপ্তারি পরোয়ানায়-আল আমিন।
ফৌঃ কাঃ বিঃ-৫৪ ধারায়- কাউসার আহমেদ (২৭), পিতা-সাইফুল ইসলাম।
বৈষম্য বিরোধী-আব্দুল করিম(৫৯)।
নিয়মিত মামলায়- ০১। উজ্জল(৩৮) ও মোঃ হৃদয়(২৩)। গ্রেপ্তার পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা