তমাল কান্তি সরকার, ভালুকা,প্রতিনিধি : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
এতে ভালুকার রাজনৈতিক অঙ্গন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে এ দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম আরও জনবান্ধব ও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করব।”
নতুন দায়িত্বে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ভালুকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
