মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা, নিয়মিত মামলা-ফৌঃ কাঃ বিঃ আইনের-১৫১ ধারা- সহ ৬ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আজ শনিবার (১১সেপ্টেম্বর) ভোরবেলা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে’সন্ত্রাস দমনের অভিযানে ওসি মহম্মদ আব্দুল বারীকে’র নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যের টিম নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ সন্ত্রাসী’দের আতঙ্ক মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে,গ্রেপ্তারি পরোয়ানা-মোঃ সফিউল আলম (সৈকত), আতিকুর রহমান পনির(৩২), মোঃ ওমর ফারুক, মোনতাজ উদ্দিন(৬০),
নিয়মিত মামলা-মোঃ উজ্জল হোসাইন(৪৭),ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায়-০১.মোঃ সানাউল্লাহ(৩৮) নামে ৬ আসামি গ্রেপ্তার পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
