শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী এবং কিশোর গ্রেফতার

আমতলীতে ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী এবং কিশোর গ্রেফতার

এসএম সুমন রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। এ সময় এক নারী ও ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত অর্থাৎ শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে আমতলী থানা পুলিশের একটি চৌকস দল চরকগাছিয়া গ্রামের মো. বাইজিদ, পিতা:সোনা মিয়া হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাইজিদের স্ত্রী মোসা. শাহানুর বেগম (৩৫) এবং তার ১৬ বছর বয়সী ছেলে সানাউল্লাহকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমতলী থানা অফিসার ইনচার্জ জানায়, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বরিশাল রেঞ্জের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত নারী ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা