বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১

রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১

মো.নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীর গেন্ডারিয়ায় র‌্যাব ১০ এর বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার জাল নোটসহ মোঃ ইমন হোসেন নামের জনকে ১ ব্যাক্তি কে গ্রেফতার করেছে র‌্যাব ১০। শনিবার বিকাল ৫ টার দিকে র‌্যাব ১০ এর এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোট

র‌্যাব সূত্রে জানাগেছে, রাজধানীর গেন্ডারিয়া থানাধীন পাড় গেন্ডারিয়া দয়াদঞ্জ চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় অবৈধ জাল টাকার নোট ক্রয়—বিক্রয়ের গতকাল রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব—১০। উক্ত অভিযানে মোঃ ইমন হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয় এ ছাড়া একটি মেটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ ঢাকা, শরীয়তপুর সহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রয় ও সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত জাল নোটসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা