মোঃ মনজুর মোল্লা , ঢাকা : রাজধানীর মিরপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— আব্দুল বাতেন (২০), হৃদয় (২১), মোঃ রবিউল ইসলাম (২২), মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ (১৯), মোঃ সাফায়াত ভূঁইয়া (১৯), মোঃ জুয়েল শেখ (৩০), জায়েদ বিন জামান (২২), আবরার সিদ্দিকী (১৯), মোঃ আজম খান (২০), ওমর ফারুক (৩০), মোঃ সাঈদ (১৯), নিলয় বড়ুয়া (১৯), ইবনে জুবায়ের (২০), হিমেল মোল্লা (২১), মাইনুল আহম্মেদ মাহিম (১৮), মোঃ রাজিব হোসেন (৪০), মোঃ শুভ (২০), মেহেদী হাসান রাজা (১৮), শ্রী বাপ্পি সাহা (২৩), মোঃ মনিরুজ্জামান শান্ত (২৫), মোঃ মাহবুব (২৭), মোঃ রবিন (২৫), মোঃ চান মিয়া (৩৭), মোঃ সোহেল (৩৭), মোঃ মশিউর রহমান (৪০), মোস্তাফিজুর রহমান মাহিন (২২), আলামিন (২৬), মোঃ নাহিদ (২৬), মোঃ তপু (২৬), মোঃ রবিউল ইসলাম (২৭), মোঃ সামছুদ্দিন (২৭), মোঃ শামীম ইসলাম (২৫), দ্বীপ হালদার (২২), দূর্জয় গোলদার (২১), প্রণয় মন্ডল (২২), সরূপ হালদার (২২), হিমেল মাতুব্বর (২১), মোঃ সুমন (২৪), রাসেল খন্দকার (৪০), মোঃ এলেম বেপারী (৪০), মোঃ আলম বেপারী (৪৫), মোঃ বাবু (৪৪), মোঃ নাজমুল হোসেন (৩২), আবু বক্কর সিদ্দিক (৩২), মোঃ সোহান সিকদার, মোঃ এনায়েত আহমেদ (৫২), খলিল (২৫), মোঃ জাকির হোসেন (৪০) ও মোঃ শহিদুল ইসলাম। এছাড়া অভিযানে ১৭ জন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ অপরাধ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
