শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মৌলভীবাজার পুলিশের অভিযানে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় ফুচকাসহ আটক ৩

মৌলভীবাজার পুলিশের অভিযানে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় ফুচকাসহ আটক ৩

মৌলভীবাজার থেকে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান : মৌলভীবাজারে পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ১৬,৭২,৬৫০ (ষোল লক্ষ বাহাত্তর হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় তৈরি ফুচকা এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল।

রোববার (১৩ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির টিম একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকে থাকা ভারতীয় তৈরি ফুচকার চালান জব্দ এবং চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, আমিনুর রহমান (৪০), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-মনোয়ারা বেগম, সাং-বসুন্দিয়া (কালিবটতলা), ২নং ওয়ার্ড, থানা-কতোয়ালী, জেলা-যশোর,মোঃ সাগর হোসেন (২৪), পিতা-মোঃ সাহাব উদ্দিন হোসেন, মাতা-মায়া খাতুন, সাং-বসুন্দিয়া (সরকারি পুকুর, বেগবাড়ি পুকুরকান্দা), থানা-কতোয়ালী, জেলা-যশোর,মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-শেখ সেলিম মিয়া, মাতা-খোদেজা বেগম, সাং-বগাইয়া হাওর (ছড়ারপাড়), বিছনাকান্দি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।এ ঘটনায় মৌলভীবাজার সদর থানার মামলা নং-২২, তারিখ-১৩ সেপ্টেম্বর ২০২৬, The Special Powers Act, ১৯৭৪-এর ২৫ডি/২৫বি(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা