লিটন পাঠান, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগমকে (২৩) নি’র্মমভাবে ছু’রিকাঘা’তে হ’ত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৪-সেপ্টেম্বর)২০২৬ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে নিহত শাবানা বেগম দেনমোহর বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন।
সম্প্রতি উক্ত পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন মিয়া বোন শাবানাকে এলোপাতাড়ি ছু’রিকাঘা’ত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শাবানার মৃ’ত্যু হয়।
