বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাঙ্গরা থানায় ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তুহিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে বাঙ্গরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ তুহিন গাজীপুর গ্রামের উত্তর পাড়ার দুধ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গাজীরহাট কবুতর বাজারে জনৈক হাসিনার দোকানের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মোঃ তুহিনের দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা থানায় নিয়ে যায় পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ. শফিউল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা