২৫
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে বলে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
