মুরাদনগর (কুমিল্লা) থেকে মো. রাসেল মিয়া : কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল সরকার (৪০) ও মোঃ আরিফ (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এবং যাত্রাপুর ইউনিয়নের ছিলমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্ৰেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে খলিল সরকার এবং মোচাগড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আরিফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর টু কোম্পানীগঞ্জ সড়কের উত্তর ত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ খলিল সরকারকে গ্ৰেপ্তার করা হয়েছে।
একই রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ছিলমপুর এলাকার কাজী সুলতান ব্রিক ফিল্ডের সামনে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মোঃ আরিফকে গ্ৰেপ্তার করা হয়েছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
