বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

কাপ্তাই থেকে নুর মোহাম্মদ বাবু : রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা, একটি সিএনজি অটোরিকশা, মুঠোফোন ও সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)।

বিজিবি জানায়, অভিযানে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা