কুলাউড়া মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চারজনকে জুয়া খেলার সময় চুনঘর এলাকা থেকে আটক করা হয়। অপর আটজন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই সাদেকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা চুনঘর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় জুয়া খেলার অভিযোগে হেলাল উদ্দিন (৩৫), সুখময় মালাকার (৪৫), জুনেল মিয়া (২৫) ও জায়েদ মিয়া (৩৬) গ্রেপ্তার হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। একই সময়ে কুলাউড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া মোট ১২ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
