৯
কালিয়াকৈর গাজীপুর থেকে সোহেল রানা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় আশুকা সিএনজি পাম্পের সামনে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত হলেন, টাঙ্গাইল সদরের আব্দুল সালাম মিয়ার ছেলে শামীম আল রাফি (১৮)
এলাকাবাসী সূত্রে জানা যায়,টাঙ্গাইল থেকে আসা মোটরসাইকেলটিকে আশুকা সিএনজি পাম্পের সামনে আসলে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীর উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাফর আলী জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
