শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিত সভায় পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর রবিবার সন্ধায় দি কিং অব পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আকতার আলম, প্রধান বক্তা অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক নাদেরুজ্জমান, বক্তব্য রাখেন জসিম উদ্দিন সওদাগর, সাইফুল ইসলাম, মুহাম্মদ বেলাল,খোরশেদ আলম, মুজিব,মামুন, এরশাদ, কামাল, বাবুল, নুরুল আমিন, অনিল, ইব্রাহিম, ছালাম, জাহেদুল হক, রহমান প্রমুখ।

উক্ত সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে মুজিবুর রহমানকে সভাপতি, মুহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক, মুহাম্মদ বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক, খোরশেদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম’কে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পটিয়া পৌরসভা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আকতার আলম বলেন, এলডিপির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী অলি আহমদ বীর বিক্রম এর নির্দেশে এলডিপি’কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত করতে নবীন প্রবীন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তি শালী করার আহবান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা