শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা নিষিদ্ধ সংগঠন মাঠে নামার খবরে ডেমরায় ছাত্রদলের বিশাল শো-ডাউন

নিষিদ্ধ সংগঠন মাঠে নামার খবরে ডেমরায় ছাত্রদলের বিশাল শো-ডাউন

মো. নূর আলম ভূইয়া : রাজধানীর ডেমরায় শোডাউন করেছে ডেমরা থানা ছাত্র দল। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগ মাঠে নামবে এমন খবরে ব্যাপক শোডাউন করেছে ডেমরা থানা ছাত্রদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে থানা ছাত্রদলে সদস্য সচীব ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্র দলের সহ সভাপতি মহারাজ মোহাম্মদ সাগরের নেতৃত্বে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ শো—ডাউন অনুষ্ঠিত হয়

থানা ছাত্রদলের শো—ডাউন ডেমরা—রামপূরা সড়ক প্রদক্ষিন করে স্টাফ কোয়ার্টার আন্ডার পাসের নিচে এসে এক পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় পথ সভায় মহারাজ মোহাম্মদ সাগর বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পারি, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা—কর্মীরা ডেমরার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করারর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর বিভিন্ন সোসাল মিডিয়ায় বা ফেসবুকের মাধ্যমে চাউর হলে ডেমরা থানা বিএনপির নেতা—কর্মীদের দৃষ্টিগোচর হয়। এসব নিষিদ্ধ লীগের যে কোনো ধরণের কর্মকান্ড প্রতিহত করতেই উপরের নির্দেশে ডেমরা থানা ছাত্রদলের এ শো—ডাউন কর্মসূচী। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের যে কোনো ষরযন্ত্র আমরা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। ডেমরা থানা এলাকায় পলাতক লীগের কোনো কর্মসূচী বাস্তবায়ন করতে দেয়া হবে না। এ সময় ডেমরা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও ওযার্ডের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা