শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুরে ভবনের ৫ম তলা থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুরে ভবনের ৫ম তলা থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিকদের সঙ্গে নিয়ে ভবনের নির্মাণকাজ তদারকির সময় অসাবধানতাবশত ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে সেখানে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেনের মরদেহ বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা