শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ : শরীয়তপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবদুর জব্বার ওঝা (৬০)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সমর্থক। কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল শুক্রবার বিকেলে সাড়ে তিনটায় শরীয়তপুর কারাগারে বুকে ব্যথা ওঠায় অসুস্থ হয়ে পড়েন আবদুল জব্বার ওঝা । পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সরকারী হাসপাতালে প্রেরন করেন। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আবদুর জব্বার ওঝা ১৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনের একটি মামলায় শরীয়তপুর আদালতে হাজিরা দিতে আসলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
শরীয়তপুর কারাগারের জেল সুপার এ জি মাহমুদ বলেন, গতকাল সাড়ে ৩ টায় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁর নিশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এ সময় দ্রত তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজ শনিবার দুপুরে মৃত ঘোষণা করেন।
