রবিবার | সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেঘনা নদীতে ডুবে যাওয়া তিন স্কুল ছাত্রকে খুঁজছে ফায়ার সার্ভিস

মেঘনা নদীতে ডুবে যাওয়া তিন স্কুল ছাত্রকে খুঁজছে ফায়ার সার্ভিস

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর তীরবর্তী কাশবন এলাকায় ঘুরতে গিয়ে গোসলে নেমে বালুভর্তি বাল্কহেড শক্তিশালী ইঞ্জিনের পাখার পানির চক্করে তলিয়ে যায়। ডুবে যাওয়া চার স্কুলছাত্র থেকে আরিয়ান ফারি নামে এক কিশোর ফিরে আসলেও তিন স্কুল ছাত্রের খুঁজে মেঘনা নদীতে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পরবর্তী সময়ে উপজেলার ভার্টিবন্দর এলাকায় মোগরাপাড়া সরকারি স্কুলে পড়ুয়া মেঘনা তীরবর্তী কাশঁবনে চার কিশোর বন্ধু মিলে ঘুরতে গিয়ে নদীর পানিতে গোসলে নেমে ভাল্কহেটের দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জান যায়, উপজেলার মোগরাপাড়া সরকারি স্কুলের কিশোর ছাত্র বাড়ি মজলিস এলাকার আসিন()আরেফিন()আবির ()ও আরিয়ান ফারি () নামে চার জন ১৩ থেকে ১৪ বছরের কিশোর’ পার্শ্ববর্তী ভাটি বন্দর এলাকার মেঘনা তীরবর্তী কাশঁবনে ঘুরতে গিয়ে নদীর পানিতে গোসলে নামে। এ সময় বালু ভর্তি সোনারগাঁও ৪ মদিনা বাল্কহেড নামে শক্তিশালী ইঞ্জিনের পাখার পানির চক্করে আসিন, আরেফিন ও আবির নামে তিন স্কুল ছাত্র পানির নিচে তলিয়ে যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা