সোমবার | সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : রোববার ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরসমূহের সেবামূলক কার্যক্রম এবং আন্তঃদপ্তর সমন্বয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় নির্বাচন অফিস, তথ্য অফিস, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে নিজ নিজ কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়।

সভায় নির্বাচন ও ভোটারসেবা, সরকারি তথ্যের প্রচার ও জনসচেতনতা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, প্রাণিসম্পদ সেবা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন,পুলিশ সুপারের প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা