বৃহস্পতিবার | সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

রূপগঞ্জে ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

রূপগঞ্জ থেকে মাসুদ করিম : ভূমি অফিসকে দালালমুক্ত করা, ফুটপাত ও সরকারি জমি অবৈধ দখলমুক্ত এবং মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন রূপগঞ্জের সাংবাদিকরা। ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ইউএনও আব্দুল্লাহ বিন শরিফের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে।

সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন। শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন ইউএনও আব্দুল্লাহ বিন শরিফ। পরে রূপগঞ্জের সার্বিক পরিস্থিতি, জনদুর্ভোগ, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জে ১৩৭ জন ওমেদার ভূমি অফিসে কাজ করে আসছে। ভূমি অফিসের সেবা নিতে গেলে এই সমস্ত ওমেদারদের কাছেই সেবা প্রত্যাশীরা জিম্মি হয়ে পড়ে। ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন দালালদের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের চলাচলের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া রূপগঞ্জে বিভিন্ন আবাসন প্রকল্প সরকারি বেসরকারী জমি অবৈধভাবে দখল করে রাখার অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান সাংবাদিকরা।

ইউএনও আব্দুল্লাহ বিন শরিফ সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং রূপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, দৈনিক জনতার সাংবাদিক মাসুদ করিম, জয়নাল আবেদীন জয়,(যুমনা টিভি ও মানবজমিন) নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজ’র সাংবাদিক মাহবুব আলম প্রিয়, নিজাম উদ্দিন আহমেদ (আমার সংবাদ) , নাজমুল হুদা ( জাগো নিউজ ও দৈনিক সংগ্রাম) , রিয়াজ হোসেন (একাত্তর টিভি), এসএম আবু কাউসার( বৈশাখী টিভি), হানিফ মোল্লা ( আমাদের রূপগঞ্জ), যায়যায়দিন ( রিপন মিয়া), মীর শফিক ( নয়া দিগন্ত), মাহমুদুল হাসান নয়ন ( চ্যানেল এস), এনামুল হক (গ্লোবাল টিভি), হাফিজুর রহমান সাজিদ ( নয়া শতাব্দী), সুলতান মহিউদ্দিন ( মুভি বাংলা), মীর হাবিব ( আয়না টিভি),শরীফ ভুঁইয়া ( দৈনিক কালবেলা), ফয়সাল ভুঁইয়া ( দৈনিক প্রভাত) প্রমূখ।

এ সময় ইউএনও এসএম আব্দুল্লাহ বিন শরিফ বলেন, আমার কর্মস্থল আমার ঠিকানা। এখানে সরকারের অর্পিত দায়িত্ব পালনই আমার লক্ষ্য। রূপগঞ্জের মানুষের জন্যে এমন কিছুই করে যেতে চাই যাতে আমাকে সম্মান দিয়ে মনে রাখে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা