রকসী সিকদার চট্টগ্রাম প্রতিনিধি : সফলভাবে ৯ম বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ করল জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দৈনিক সংবাদ সারাবেলা’।
গতকাল ১৪ই নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ২য় তলায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলননায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়। এরপর একে একে অতিথিদের উপস্থিতি, শুভেচ্ছা বিনিময়,আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয়।
দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান এম. তৌহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক,সংসদ সদস্য,আলহাজ্ব আবু সুফিয়ান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিচ মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফ এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক,আইনজীবী,লেখক,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তোলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাত ৮টায় এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
সম্মানিত অতিথিবৃন্দ ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের এই পথচলাকে আরও বেগবান করেছে।
দৈনিক সংবাদ সারাবেলা’-এর এই অগ্রযাত্রায় যারা শুরু থেকে সাথে ছিলেন এবং গতকালের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
