শুক্রবার | সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ বাংলা উৎসব’

বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ বাংলা উৎসব’

মাতামুহুরী (কক্সবাজার) থেকে ওমর ফারুক : শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা ছড়িয়ে দিতে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বি এম চর ইউনিয়নের বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘৪র্থ বাংলা উৎসব’।

এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূচনা ছাত্র সংগঠন’-এর উদ্যোগে এবং বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় ছাত্র সংসদ-এর সর্বাত্মক আর্থিক সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব অলংকৃত করবেন যাঁরা:

উদ্বোধক: মোহাম্মদ ইব্রাহীম খলীল (সিনিয়র সহকারী শিক্ষক, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র, ব্যাচ-১৯৯০)।

প্রধান অতিথি: শাহীন দেলোয়ার (উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া, কক্সবাজার)।

প্রধান আলোচক: মোহাম্মদ মোসলেহ উদ্দিন (সভাপতি, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদ, কার্যকারী কমিটি ২০২৫-২০২৬)।

বিশেষ আলোচক: অধ্যাপক আনোয়ারুল করিম (বিভাগীয় প্রধান, ইংরেজি, চকরিয়া আদর্শ ডিগ্রি কলেজ, সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা কমিটি, বাকশিস)।

বিশেষ অতিথি: মোহাম্মদ সোয়াইবুল ইসলাম সবুজ (সভাপতি, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়)।
ব্যাচ-১৯৯০-২০২৬ ইং এর সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

সভাপতি: মুহাম্মদ শাহেদ হোছাইন (অ্যাডভোকেট, সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ এবং সভাপতি, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়)।

সঞ্চালনায়: মোনতাসিরুল ইসলাম জিহান (সভাপতি, সূচনা ছাত্র সংগঠন, ব্যাচ-২০২৩ ইং, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়)। মেধার আঙিনায় ব্যাপক সাড়া সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে উৎসবের পরিধি ও শিক্ষার্থীর সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গত ৩য় আসরে বি এম চর ইউনিয়নের ৫টি স্কুল ও মাদ্রাসার ৩৮০ জন শিক্ষার্থী অংশ নিলেও, এবার অঞ্চলের ১১টি স্কুল ও মাদ্রাসার মোট ৫২৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেধা যাচাইয়ের মধ্য দিয়ে মুখরিত হবে উৎসব প্রাঙ্গণ।

একই দিনে পরীক্ষা ও পুরস্কার বিতরণী

আয়োজকরা জানান, ২৬ সেপ্টেম্বর উৎসবের দিনই শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫২৯ জন পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা ৭০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতা শেষে একই দিনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

মোনতাসিরুল ইসলাম জিহান (সভাপতি, সূচনা ছাত্র সংগঠন, ব্যাচ-২০২৩) তিনি জানিয়েছেন পেছনের গল্প।এই উৎসবের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ৭ বছর আগে। ২০১৯ সালের শেষের দিকে যখন আয়োজকরা নিজেরা বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন, তখন মাত্র ৭/৮ জন বন্ধু মিলে একটি ব্যতিক্রমী অলিম্পিয়াড আয়োজনের সিদ্ধান্ত নেন। মাত্র ২০ টাকা শুভেচ্ছা ফি নিয়ে শুরু হওয়া সেই ‘বাংলা উৎসব’-এর প্রথম আসরটি আজ এ অঞ্চলের অন্যতম বৃহৎ মেধাভিত্তিক উৎসবে রূপ নিয়েছে। মাঝখানে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার কারণে কিছুটা বিরতি থাকলেও, ২০২৩ সালে ২য় আসর এবং ২০২৫ সালে ৩য় আসরের সফল সমাপ্তির পর এবার অনুষ্ঠিত হচ্ছে এর ৪র্থ আসর।

এ বিষয়ে সূচনা ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলেন, “আমাদের এই ছোট উদ্যোগটি আজ এত বড় পরিসরে সফল হতে যাচ্ছে দেখে আমরা আনন্দিত। বিশেষ করে আমাদের বিদ্যাপীঠের ‘বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয় ছাত্র সংসদ’ বিগত আসরগুলোর মতো এবারও আমাদের আর্থিকভাবে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করি, এই উৎসব শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে।”

উৎসবটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা