শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা এসআরবির অভিযান, রাজধানীতে ৩ জন নারী মাদক কারবারি গ্রেফতার

এসআরবির অভিযান, রাজধানীতে ৩ জন নারী মাদক কারবারি গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর যাত্রাবাড়ী হতে মোসাঃ লাভলী বেগম, মোছাঃ আমেনা ও মোসাঃ সাবিনা নামের ৩ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৬-সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে তাদের গ্রেফতার করে এসআরবি-১০ এর একটি টিম। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যমানের সাড়ে ৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। শনিবার সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া সেন্টারে সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি সূত্রে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে কুমিল্লা হইতে ঢাকা গামী যাত্রীবাহী বাসে তল্লাশী করে৩ি নারী মাদক কারবারীকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। আটককৃত ব্যক্তিদের নাম, মোসাঃ লাভলী বেগম (৩৬), স্বামী- আনোয়ার হোসেন, সাং— রঘুরামপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মোছাঃ আমেনা (২৬), স্বামী- নুর আলম, সাং— কাতুলী, থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল ও মোসাঃ সাবিনা (২৫), স্বামী- রাসেল, সাং— পায়েরগাতি, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ বলে জানা যায়।

এসআরবি জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংস্লিষ্ট থানায় তাদের ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা