কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এএফএডি ও মানসিকা এ সভার আয়োজন করে। নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত-এ-খুদা।
এতে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জয়ন্তি রানী, মানসিকার পরিচালক এ.কে এম আসাদুজ্জামান, এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, মানসিকার ইভেন্ট অর্গানাইজার মোছাঃ মোর্শেদা খাতুন, এএফএডি’র কার্তিক চন্দ্র, উপজেলা সমাজসেবা যুব উন্নয়ন ও জাতীয় প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা সহ সমাজের পিছিয়ে পড়া নারী ও প্রতিবন্ধী নারী সংগঠনের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচকরা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নারীদের নেতৃত্ব, সরকারি সেবা, ন্যায় বিচার, আয়বর্দ্ধক কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংযোগ তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে।
