মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে গণধর্ষণ মামলায় ৪ আসামি গ্রেপ্তার, দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি

সিংগাইরে গণধর্ষণ মামলায় ৪ আসামি গ্রেপ্তার, দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি

সিংগাইর (মানিকগঞ্জ) থেকে রিপন মিয়া : সিংগাইর থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বিষয়টি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত)মো. রেজাউল করিম পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সিংগাইর উপজেলার কাপালিপাড়া গ্রামের মৃত সিলমত আলীর ছেলে ইয়াসিন (২১),গোবিন্দল তালতলা গ্রামের শাহানুর হোসেনের ছেলে শাহাদাত হোসেন (১৯), গোবিন্দল মোল্লাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে লালন(২৬),পারিল জৈল্যা গ্রামের কালামের ছেলে মাসুদ (২২)।

তদন্ত কর্মকর্তা জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বিভিন্ন স্হান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। ৪ জনের মধ্যে ইয়াসিন ও শাহাদাত গত সোমবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদিকে, লালন ও মাসুদ পুলিশের কাছে গণধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । তাদেরকেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করার জন্য প্রস্তুতি চলছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সিংগাইর উপজেলার উত্তর জৈল্যা গ্রামের জনৈক নারী বাদী হয়ে ৫ জনকে অজ্ঞাত আসামি করে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেন।

মামলার এজাহার সূত্র প্রকাশ, বলধারা ইউনিয়নের বাসিন্দা ২৩ বছর বয়সী এক নারী গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে স্বামীর সঙ্গে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাড়ির অদূরে টিউবওয়েলের পাশে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অনুসরণ করেন।

অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধরে মুখ চেপে ও ভয়ভীতি দেখিয়ে বাড়ির পূর্বদিকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তার হাত-পা বেঁধে এবং মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাকে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে তার চাচা-শ্বশুর তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা