মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিআইডি’র গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিআইডি’র গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক মতবিনিময় সভায় রামগড় তথ্য অফিসের সহযোগিতায় আয়োজিত পিআইডি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্তী এর সভাপতিত্বে, আঞ্চলিক তথ্য কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, রামগড় উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গা মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ।

সভায় বক্তব্য দেন রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাবেক সভাপতি শ্যামল রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক মো. সাইফুর রহমান ও মীর বাবলু।

এসময় বক্তারা তুলে ধরেন সাংবাদিকদের উপর চাপ প্রয়োগ, নিউজে বাঁধা, খাল খননে দখল দারিত্র উদ্ধার, ফেক আইডির অপপ্রচার, সামাজিক অবক্ষয়সহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা