বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় নিহত ১

টাঙ্গাইলের সখিপুরে ট্রাকচাপায় নিহত ১

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম আন্দি এলাকা থেকে অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন। পথে ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩ নম্বরের একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সিরাজুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ট্রাকচালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা