বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় কামালপুর মাঠ এলাকায় ধানক্ষেতের পাশে ঘাষ দিয়ে ঢাকা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ওই যুবকের নাম বা পরিচয় পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে কাজ চলছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ২৫ থেকে ২৬ বছর বয়সী। তার পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিলো। মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা