বুধবার | সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নিখোঁজ ভাইয়ের বুকে অস্ত্রে আঘাত প্রাপ্ত মরদেহ উদ্ধার

নিখোঁজ ভাইয়ের বুকে অস্ত্রে আঘাত প্রাপ্ত মরদেহ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় হাবিবুল্লাহ শেখ (২৫) নামে মাদ্রাসা পড়ুয়া ইলেকট্রিশিয়ানের বুকে দাঁড়ালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত মর’দেহ এশিয়ান হাইওয়ে চেঙ্গাইন সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। মুহূর্তে এলাকায় খবর ছড়িয়ে পড়লে তালতলা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মর’দেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে চেঙ্গাইন-ললাটি নামে সড়কের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দক্ষিণ পাশে ঘটে যাওয়া ঘটনাটির মরদেহ দেখতে পাওয়া যায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সদর থানার দেওভোগ পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে হাবিবুল্লাহ শেখ, গত দেড় বছর পূর্বে স্থানীয় একটি মাদ্রাসার লেখাপড়া ছেড়ে পিতার সাথে ইলেকট্রিকশিয়ানের কাজ করতেন। গতকাল মঙ্গলবার রাতে কোন কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফিরিনি। তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধারের সময় পকেটে থাকা পরিচয় পত্রের মাধ্যমে নিহতের পরিবারকে খবর দিলে নিহতের বোন মিলি আক্তার দাঁড়ালো অস্ত্রে আঘাত প্রাপ্ত ভাইয়ের মরা দেহ সনাক্ত করে।

এ ব্যাপারে সোনারগাঁও থানা ওসি মহম্মদ আব্দুল বারিক ‘দৈনিক জনতা’কে বলেন,
নিহতের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে আমরা দ্রুত কাজ করে যাচ্ছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা